সোমবার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে ‘জরুরী রক্তদানে আমরা’ পরিবারের পক্ষ হতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। এতে সেবা প্রদানে সহযোগিতা করেন মাহবুব হাসান, মাহমুদুল হাসান জয়, আলাল, মেহেদী হাসান অন্তর, আবু সায়েম সামি, ফরহাদ, শাইয়িং, মইনুল, শাহিদ, রাকিব, জিহাদ, তামানা, মিম, ঝর্ণা প্রমুখ। আয়োজক সূত্রে জানা যায়, বিভিন্ন বয়সের ৩৪২ জনের ব্লাডগ্রুপ পরীক্ষা করা হয়েছে। এই গ্রুপ নির্ণয়ের মাধ্যমে তারা অসহায় রোগীদের জন্য ব্লাড দিবে প্রত্যাশা।
ক্যাম্প পরিদর্শন করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এড. মাহবুবুর রহমান ফরাজী, পৌর যুবদলের সাবেক সভাপতি আনার সাদত আনার, যুবদল নেতা মুঞ্জুরুল হক খান প্রমুখ।
[the_ad id="407"]
ফুলবাড়িয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ ও মেডিকেল ক্যাম্প
ফুলবাড়িয়া প্রতিনিধি
