back to top

[the_ad id="407"]

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

গত মঙ্গলবার বিকেলে টেকনাফের ডেইলপাড়া এলাকার একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

​বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

​তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ডেইলপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা, নগদ ২ হাজার ২০০ টাকা এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

​আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে জানিয়ে কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, মাদকের বিস্তার রোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme