ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভায় মরিচ মহলে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার বাজারে লাইসেন্সবিহীন বিভিন্ন মনোহারি দোকানে অনুমোদনহীন যৌন উত্তেজক ঔষধ গর্ভধারণ সংক্রান্ত ঔষুধ এবং বিভিন্ন বেনামি ঔষধ বিক্রির দায়ে গৌর সাহা,তপন দেবনাথ ও স্বপন সাহা নামে তিনজন ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ। এসময় স্যানিটারী ইন্সপেক্টর মোঃ রুহুল আমিন সহ সঙ্গীয় জনবল উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অনুমোদনহীন যৌন উত্তেজক ঔষধ ও বেনামি ঔষধ খেয়ে যুব সমাজ সহ সাধারণ মানুষ ধ্বংস হচ্ছে। এবং লাইসেন্স বিহীন গর্ভধারণ ঔষধ চিকিৎসকের পরামর্শ ছাড়াও মানুষকে দেওয়া এটা প্রতারণা ছাড়া কিছুই নয়। এবিষয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীকে সচেতন হতে হবে।
এছাড়াও বাজারে মোবাইল কোর্ট পরিচালনা কালে বিভিন্ন দোকানে মূল্য তালিকা প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়
জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ।
