ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ৪৯টি শাখার মধ্যে ফুলবাড়ীয়া শাখা ব্যবসায়িক লক্ষ্যমাত্রা ২০২৫ অর্জনে রূপালী ব্যাংক পিএলসি, প্রথম স্থান লাভ করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো: ওয়াহিদুল ইসলাম অভিনন্দন জ্ঞাপন করেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে আয়োজিত ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠানে স্বীকৃতি স্বরূপ সনদ তুলে দেন।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের প্রধান মো: ইকবাল হোসেন খাঁ (জিএম)। এ সময় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জোনাল প্রধান মোহাম্মদ মনোয়ার হোসেন (ডিজিএম), জামালপুর জোনাল ম্যানেজার মো: মনির উদ্দিন ভূইয়া, টাঙ্গাইল জোনাল প্রধান মোঃ কামাল হোসেন (ডিজিএম), কিশোরগঞ্জ জোনাল ম্যানেজার মো: রফিকুল ইসলাম, প্রধান কার্যালয়ের এসএমই বিভাগের ডিজিএম মোহাম্মদ আফজাল হোসেন, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডিজিএম মো: আবদুল মান্নান মিয়া, এমডি পিএস এজিএম মো: গোলাম মোস্তফা, বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দ।
শাখার গ্রাহক শাকিল চৌধুরী বলেন, সরকারী পর্যায়ের ব্যাংক এভাবে দ্রুত ও নিরলস সেবা দেয় তা রূপালী ব্যাংক ফুলবাড়িয়া শাখায় না গেলে বুঝা যাবে না। আমি মনে করি কতৃপক্ষ উপযুক্ত শাখাকে মূল্যায়ন করেছে।
সেরা শাখা ব্যবস্থাপক (ফুলবাড়িয়া) মো: রেজাউল কবীর (এসপিও) জানান, সঞ্চয়ী হিসাব খোলার ১৮০ দিনের বিশেষ কর্মসূচি পালনেও দেশের শীর্ষ ১০ শাখার মধ্যে ৪র্থ স্থান অর্জন করায় স্বীকৃতি স্বরূপ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মহোদয় আমাদের অভিনন্দনপত্র প্রদান করেন। আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সম্মানিত গ্রাহকবৃন্দের আস্থা, ভালোবাসা ও আমাদের সকল সহকর্মীর সম্মিলিত প্রচেষ্টায় রূপালী ব্যাংক পিএলসি, ফুলবাড়ীয়া শাখা, ময়মনসিংহ অর্জন করেছে এই উল্লেখযোগ্য সাফল্য। তিনি আরো বলেন, এই অর্জন কোনো একক ব্যক্তির নয় এটি আমাদের সম্মানিত গ্রাহক, শাখা উপশাখার প্রতিটি কর্মকর্তা-কর্মচারী, আমাদের সুযোগ্য বিভাগীয় প্রধান ও জোনাল প্রধান মহোদয় এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাদের প্রতি আস্থা রাখার জন্য সম্মানিত গ্রাহকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আর সহকর্মীদের নিরলইস পরিশ্রম, আন্তরিকতা ও টিমওয়ার্কের জন্য জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা।
