back to top

[the_ad id="407"]

প্রধান শিক্ষক আব্দুল মজিদ স্যারের আবেগঘন শেষ কর্মদিবস

হাবিব,ফুলবাড়িয়া

দীর্ঘ বছর জ্ঞানের আলো ছড়িয়ে অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন গড়ার পর শিক্ষকতা জীবন থেকে বিদায় নিলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আল-হেরা একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) ছিল তাঁর শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস।দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে বিদ্যালয়ের স্বাক্ষর বহিতে শেষ স্বাক্ষর করার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

শেষ স্বাক্ষর করার মধ্য দিয়ে শেষ হলো তাঁর চাকরিজীবনের একটি দীর্ঘ অধ্যায়। তবে একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে তাঁর সম্পর্কের ইতি ঘটেনি। শ্রেণিকক্ষের পরিচিত কণ্ঠ, শাসন-স্নেহ, বিদ্যালয়ের আঙিনায় কাটানো অসংখ্য দিন ও স্মৃতি হয়তো বারবার ফিরে আসবে তাঁর মনে। দীর্ঘ কর্মজীবনের একটি অধ্যায় শেষ হওয়ার আবেগ, তৃপ্তি ও অসংখ্য স্মৃতির ছায়া।
আব্দুল মজিদ স্যারের স্মৃতি চারণ করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাও. ফজলুল হক শামীম, প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন মো: নিজাম উদ্দিন খান, আতিকুল ইসলাম আতিক, ডাঃ আঃ রাজ্জাক, অধ্যাপক মোঃ কামরুজ্জামান, হুমায়ুন, উজ্জল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ে সকল শিক্ষক, কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোঃ আব্দুল মজিদ স্যার বলেন, ১৯৯১ সালে ১৮ অক্টোবর যোগদান করি আজ আমার শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস। আল্লাহর নিকট হাজারো শুকরিয়া যে, তিনি আমাকে সুস্থ শরীরে এবং সম্মানের সঙ্গে চাকরি জীবন শেষ করার তৌফিক দান করেছেন। আমি আমার পরিবার ও আমার সুখময় ভবিষ্যতের জন্য সকলের দোয়া কামনা করি। দীর্ঘ এই সময়ে অসংখ্য শিক্ষার্থী তাঁর শ্রেণিকক্ষে বসে জ্ঞান ও জীবনের নানা শিক্ষা গ্রহণ করেছে। তাঁদের অনেকেই আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। শিক্ষার্থীদের কাছে মজিদ স্যার শুধু একজন শিক্ষক নন, বরং জীবনের পথ দেখানো একজন প্রিয় মানুষ।
শিক্ষকতা জীবনে তিনি পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা, মানবিকতা ও জীবনে এগিয়ে যাওয়ার শিক্ষা দিয়েছেন। দীর্ঘ কর্মজীবনের প্রতিটি দিনই শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার কাজে নিবেদিত ছিল তাঁর।
কর্মজীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে মজিদ স্যারের কণ্ঠে তাই তৃপ্তির পাশাপাশি রয়েছে মহান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা। সুস্থ শরীরে ও সম্মানের সঙ্গে কর্মজীবন শেষ করতে পারায় তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। তিনি তাঁর পরিবার ও আগামীর সুখময় জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme