কাপ্তাই সেনাজোন ৩৮বীর এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বিশেষ প্রীতিভোজ করা হয়েছে। রবিবার(১৮অক্টোবর)দুপুর দেড়টায় শহীদ সিপাহি আফজাল হলে রণজয়ী ৩৮বীর এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।প্রতিষ্ঠা বার্ষিকীতে ৩৮বীর এর সকল কার্যক্রম ও পরিচিত তুলে ধরা হয়। এবং ১১০পাউন্ড ওজনের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ শুচনা করে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক,এসপিপি,এএফডব্লিউস,পিএসসি। এসময় কাপ্তাই সেনাজোন ৩৮বীর জোন অধিনায়ক লেঃকর্ণেল নাজমুল কাদির শুভ, পিএসসি, কর্ণফুলী পানি বিদ্যুৎ ব্যবস্থাপক,বিভিন্ন সেনা,বিজিবি জোন অধিনায়ক,পদস্থ অফিসার,জেসিওস,ও সরকারি /বেসরকারি কর্মকর্তা ও জোনের সৈনিকগন উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
