back to top

[the_ad id="407"]

স্বপ্নপূরণে ধারাবাহিকতা, শৃঙ্খলা ও অধ্যবসায় অপরিহার্য: ছাত্রশিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে স্বপ্ন দেখার পাশাপাশি ধারাবাহিকতা, শৃঙ্খলা ও অধ্যবসায়কে মূল হাতিয়ার হিসেবে গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

​মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্রশিবির আয়োজিত এক শিক্ষামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে স্কুল ও মাদরাসার প্রায় ৫০০ জন মেধাবী শিক্ষার্থী অংশ নেয়।

​অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি বলেন, কেবল পরীক্ষায় ভালো ফলাফল নয়, বরং অর্জিত জ্ঞান ও যোগ্যতাকে সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোই শিক্ষা জীবনের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত।

​চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি ও সেক্রোটারি খুররম মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর জিএস ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ আতিয়ার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme