back to top

[the_ad id="407"]

চুরির মাল আড়াল করতে অপহরণের নাটক, গ্রেপ্তার ১

লোহাগাড়া ( চট্টগ্রাম ) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় চুরির ঘটনা আড়াল করতে আত্মগোপনে থেকে অপহরণের নাটক সাজানোর অভিযোগে মোঃ রেদুয়ানুল হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বসতঘর থেকে ৮ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাই ক্যামেরা ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৯ অক্টোবর রাতে আমিরাবাদ বাজারের মোস্তফা সিটি মার্কেটের ‘ওয়েডিং ফটোগ্রাফি’ দোকান থেকে চারটি ক্যামেরা, আটটি লেন্সসহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়। পরে রেদুয়ানুলের স্ত্রী তার স্বামীকে অপহরণের অভিযোগ করেন।
তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির সঙ্গে রেদুয়ানুলের সম্পৃক্ততা পায় পুলিশ। পরে ২ নভেম্বর পদুয়া ইউনিয়নের নাওঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী বসতঘর থেকে চুরি হওয়া সব মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, চুরির ঘটনা আড়াল করতেই তিনি আত্মগোপনে থেকে স্ত্রীকে দিয়ে অপহরণের অভিযোগ করিয়েছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme