back to top

[the_ad id="407"]

বাঘাইছড়িতে মশাল মিছিল অনুষ্টিত

মোফাজ্জল হোসেন,খাগড়াছড়িঃ

বাঘাইছড়ির সাজেকে হামলার প্রতিবাদে এবং সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলীতে মশাল মিছিল করেছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় এই মশাল মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের শাস্তির দাবিসহ অবিলম্বে সাজেকবাসীর ন্যায্য পাঁচ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন, যুব প্রতিনিধি ও ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সদস্য রত্ন জ্যোতি চাকমা ও সমাজসেবক লক্ষ্মী চাকমা।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme