back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে ১০ নভেম্বর শুরু হচ্ছে ২৪ একাডেমির টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের স্থবির ক্রিকেট অঙ্গনে প্রাণ ফেরাতে আগামী ১০ নভেম্বর শুরু হচ্ছে ‘আকবার ৭ গ্রুপ একাডেমি কাপ টি-২০ ক্রিকেট ২০২৬’। নগরের সাগরিকাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে অংশ নেবে চট্টগ্রামের ২৪টি ক্রিকেট একাডেমি। প্রতিদিন দুটি করে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের গ্রুপিং ও ফিক্সচার চূড়ান্ত করতে গত ৩ নভেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় লটারির মাধ্যমে অংশগ্রহণকারী দলগুলোকে আটটি গ্রুপে ভাগ করা হয়। প্রতিটি গ্রুপের শীর্ষ দল কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে।
টুর্নামেন্ট পরিচালনার জন্য বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মো. আলমগীরকে প্রধান উপদেষ্টা এবং হাফিজুর রহমানকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আকবার ৭ গ্রুপ এবং কো-স্পন্সর আম্বিয়া গ্রুপ।
আয়োজকরা জানান, চট্টগ্রামে নিয়মিত ক্রিকেট কার্যক্রম পুনরুজ্জীবিত করা এবং তরুণ ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরিয়ে আনাই এ আয়োজনের মূল লক্ষ্য।
আগামী ৮ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে টুর্নামেন্টের বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme