back to top

[the_ad id="407"]

একাডেমি কাপ ক্রিকেটে ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করছেন চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমির মীর হোসেন।

নিজস্ব প্রতিবেদক

‘আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট ২০২৬’-এ ১৬ রানের জয় পেয়েছে চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমি। রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের ১২তম ম্যাচে বাঁশখালী ক্রিকেট একাডেমিকে হারায় তারা।
গ্রুপ ‘সি’-এর এ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাঁশখালী ক্রিকেট একাডেমি। ব্যাট করতে নেমে চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে।
দলের পক্ষে মীর হোসেন ৪০ বলে ৫টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৪৭ রান করেন। সৈয়দ এলমান আমিন ৪২ বলে ২টি চার ও ২টি ছক্কায় ৪৪ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া হৃদয় হোসেন ২১ এবং আবু বক্কর ১৮ রান করেন। বাঁশখালীর হয়ে মোহাম্মদ তামিম ২টি উইকেট নেন।
জবাবে ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাঁশখালী ক্রিকেট একাডেমি ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে তাওসিফ উল সামি ৩০ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় সর্বোচ্চ ৫৯ রান করেন। মো. রুবেল করেন ২৪ রান। চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমির হয়ে ইফতেখার আহমেদ ২৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন।
ম্যাচে ব্যাট হাতে ৪৭ রান ও বল হাতে ১ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমির মীর হোসেন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড় ওয়ালিউল আবেদীন শাকিল।
ফলে ১৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমি।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme