back to top

[the_ad id="407"]

জাতীয় যুবশক্তি চট্টগ্রাম উত্তরের আহ্বায়ক রিয়াজ, সদস্য সচিব ইমরান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির চট্টগ্রাম উত্তর জেলা শাখার এক বছরের জন্য আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত ২৩ অক্টোবর কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল অনুমোদিত এ কমিটিতে ইঞ্জিনিয়ার রিয়াজ উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক এবং এইচ এম ইমরান বিন রশিদকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে ইঞ্জিনিয়ার ইকবাল মাহমুদকে সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন পদে আরও ১৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme