back to top

[the_ad id="407"]

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পানছড়িতে বিএনপি র‍্যালী ও আলোচনা সভা

মোফাজ্জল হোসেন,খাগড়াছড়িঃ

ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৮ই নভেম্বর) বিকেল ৪ টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়া স্কয়ার আলোচনা সভায় মিলিত হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী।

উপজেলা বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেনের সঞ্চালিত সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, যুবদলের আহবায়ক মোঃ আফসার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ ইদ্রিস আলী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীয় সমর্থকগন।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme