back to top

[the_ad id="407"]

কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ের লোকালয় থেকে উদ্ধার করা ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ১৫ কেজি ওজনের অজগরটি জাতীয় উদ্যানের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাইয়ের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এটিএম ইমরুল কায়েস, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খান মোহাম্মদ আনোয়ার হোসেন, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরীসহ বন বিভাগের বিট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme