back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ায়  লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রির অপরাধে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা, সিলিন্ডারে গ্যাস কম দেওয়া ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে ফুলবাড়িয়া পৌর বাজারের মেইন রোডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে মারুফ ইলেকট্রনিকস নামের একটি দোকানে এসব অনিয়ম পাওয়া যায়। ১২ কেজির সিলিন্ডারে ২৪৫ গ্রাম গ্যাস কম দেওয়া এবং নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রির অভিযোগসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোকানটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

ইউএনও শহীদুল ইসলাম সোহাগ জানান, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রির অপরাধে এ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme