back to top

[the_ad id="407"]

পাহাড়তলী বিএনপির সাধারণ সম্পাদককে দল থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়াকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দিয়েছে দল।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়াকে বিএনপির সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme