রাঙামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে রাঙামাটিগামী পাহাড়িকা সুপার সার্ভিস পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে রাঙামাটির অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন জানান, চট্টগ্রাম থেকে রাঙামাটিগামী একটি পাহাড়িকা বাস সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে মানিকছড়ি রাবারবাগান এলাকায় উল্টে যায়। এতে বাসের ১০-১৫ যাত্রী আহত হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
