back to top

[the_ad id="407"]

নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ : বদিউল আলম

ডেস্ক রিপোর্ট

‘নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। গত ৩ নির্বাচনে কেউ কেউ ইচ্ছা করে সত্য কথা বলেনি। আর কাউকে কাউকে বাধ্য করা হয়েছিল সত্য না বলতে।’

শুক্রবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এফডিসিতে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি, প্রার্থী ও নাগরিকের ভূমিকা’ নিয়ে ছায়া সংসদে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এ মন্তব্য করেন।

সরকার ইসির পর নির্বাচনে গুরুত্বপূর্ণ অংশীজন উল্লেখ করে বদিউল আলম বলেন, ‘সরকার সাহায্য না করলে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনেরও (ইসি) সুষ্ঠু ভোট আয়োজন করা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘বৃক্ষ তার ফলে পরিচয়। তবে এই ইসির জন্য বড় চ্যালেঞ্জ নাই। কারণ, গতবারের মত ক্ষমতাসীন রাজনৈতিক দলের চাপ নাই। গত ৩ নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত। সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কার গুরুত্বপূর্ণ। তবে সংস্কারের জন্য সময় দিতে হবে।’

নারী ভোটার ও প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হতে পারে বলেও মন্তব্য করেন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme