back to top

[the_ad id="407"]

আকরাম হত্যা মামলায় সাবেক এমপি সাফিয়া খাতুন কারাগারে

ডেস্ক রিপোর্ট

বৈষম্যবিরোধী আন্দোলনকালে রাজধানীর পল্লবীতে আকরাম খান রাব্বী হত্যা মামলায় সংরক্ষিত মহিলা আসনের (কক্সবাজারের চকরিয়া-পেকুয়া উপজেলা) সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী মোসা. সাফিয়া খাতুনকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াহাবের আদালত রোববার (১ ডিসেম্বর) জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার (২ ডিসেম্বর) পল্লবী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক ওহিদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার পুলিশ পরিদর্শক আদিল হোসেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাফিয়া খাতুনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩০ নভেম্বর রাজধানী পল্লবী থানাধীন বালুঘাট এলাকায় মিছিলের প্রস্তুতির সময় সাফিয়া খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ এলাকায় ছাত্র জনতার আন্দোলনে অংশ নেন আকরাম খান রাব্বী। বিকেল ৫টার দিকে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সম্মিলিত আক্রমণে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। এ ঘটনায় ২৫ আগস্ট পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় সাফিয়া খাতুন সন্দিগ্ধ আসামি।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme