back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে এস আলমের বিরুদ্ধে ১৯৬৪ কোটি টাকার ঋণ খেলাপির মামলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম অর্থঋণ আদালতে এস আলম গ্রুপের বিরুদ্ধে ১ হাজার ৯৬৪ কোটি টাকার ঋণ খেলাপির মামলা করেছে জনতা ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ চৌমুহনী করপোরেট শাখা।

আদালত মামলাটি গ্রহণ করে গ্রুপটির মালিকানায় থাকা ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের প্রায় ৭ কোটি ৪৩ লাখ শেয়ার হস্তান্তরের নিষেধাজ্ঞা দিয়েছেন।

রবিবার (১ ডিসেম্বর) সকালে মামলাটি হয়েছে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme