back to top

[the_ad id="407"]

চসিকের ভেজালবিরোধী অভিযানে প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ভেজালবিরোধী এ অভিযানে নেতৃত্ব দেন।

এসময় আগ্রাবাদ সিডিএ সংযোগ সড়কের ওয়াসি ফুডকে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ ও পচা ডিম দিয়ে কেক তৈরি, মেয়াদবিহীন ফ্লেভার ব্যবহার এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বড়পোল মোড়ের নবাব রেস্তোরাঁকে নোংরা ও অপরিচ্ছন্ন রান্নাঘর, খাবারে রাসায়নিক ব্যবহার এবং বিরিয়ানির ডেকচি ফুটপাতে রাখার অপরাধে ২০ হাজার টাকা এবং মাশরুর অয়েল মিলসকে অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল তৈরির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় জনস্বার্থে এ অভিযান পরিচালিত হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme