back to top

[the_ad id="407"]

মীরসরাইয়ে ভেজালবিরোধী অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মীরসরাই প্রতিনিধি

মীরসরাইয়ের বামনসুন্দর বাজারে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার অভিযান এ পরিচালনা করেন।

এই সময় অননুমোদিত কেমিক্যাল হাইড্রোজ, কাপড়ের রং ইত্যাদি বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় চৌধুরী স্টোর, হেলাল স্টোর, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় সালেহা মেডিক্যাল হল এবং পচা-বাসি মিষ্টি, দই ইত্যাদি বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় জমজম সুইটসকে জরিমানা করা হয়েছে। এ সময় অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য তাৎক্ষণিক ধ্বংস করা হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme