চট্টগ্রাম নগরীর চান্দঁগাওয়ে অভিযান চালিয়ে ১৮০ গ্রাম গাঁজাসহস স্বামী-স্ত্রীকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ।
বুধবার (৮ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন জানান, মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর চান্দঁগাও থানাধীন কাপ্তাই রাস্তার সরকার কলোনিতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের বাসায় তল্লাশি চালিয়ে ১৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৫হাজার ৪৪০ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাকৃতরা হলেন— পটিয়া উপজেলার বড় দিঘীর পাড় এলাকার মোঃ হারুনুর রশিদ (২৭) এবং তার স্ত্রী রীতা দাশ প্রকাশ পারভীন (৩০)। তারা বর্তমানে চান্দঁগাও কাপ্তাই রাস্তার মাথা এলাকার সরকার কলোনিতে বসবাস করে।
