back to top

[the_ad id="407"]

রাঙ্গুনিয়ায় বসতঘর থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ছাদেকের ঘোনা এলাকায় নিজ বসতঘর থেকে ৪৫ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মো. রফিক (৪৫)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ছাদেকের ঘোনা এলাকার জাবেদ আলীর ছেলে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার এসআই মো. জাকির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। কি কারণে আত্মহত্যা করেছে, তা তদন্তসাপেক্ষে জানা যাবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme