back to top

[the_ad id="407"]

হাটহাজারীতে কৃষি জমির টপসয়েল কর্তন, জরিমানা ৫০ হাজার টাকা

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের তুলাতুলি নামক এলাকায় অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কর্তন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোঃ খোকন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত এগারটার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযুক্ত মোঃ খোকন হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের তুলাতুলি এলাকার মোঃ আনোয়ার হোসেনের পুত্র।

জানা যায়, উল্লেখিত এলাকায় রাতের আঁধারে স্কেবেটরের সাহায্যে কৃষি জমির টপসয়েল কেটে নিয়ে যাচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পাওয়া যায়। এসময় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোঃ খোকনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে তা ডিসিআরের মাধ্যমে আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

অভিযান পরিচালনায় হাটহাজারী মডেল থানার পুলিশের একটি টিম ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যগণ সাথে থেকে সহযোগিতা করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme