back to top

[the_ad id="407"]

রাউজানে ট্রাকের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু

রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলায় ট্রাকের ধাক্কায় আব্দুল কাদের (৩২) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (০৭ ডিসেম্বর) সকাল ৭টায় রাউজান পৌরসভার দায়ারঘাটা এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টায় সিএনজিচালিত অটোরিকশাটি সড়কের পাশে দাঁড়িয়েছিল, পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিয়ে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। সিএনজিচালিত অটোরিকশা চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রাউজান হাইওয়ে থানার উপপরিদর্শক মো. তসলিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত আবদুল কাদের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারির টবাকুর পোট লিঙ্ক সংলগ্ন এলাকার আবদুস ছগিরের ছেলে। তিনি দুই মেয়ে সন্তানের জনক।

রাউজান হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, নিহতের স্বজনেরা এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে৷ গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme