back to top

[the_ad id="407"]

সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান খন্দকার মোশাররফের

ডেস্ক রিপোর্ট

অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এনপিপির আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

খন্দকার মোশাররফ বলেন, “সংস্কারের কথা বলে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকলে ষড়যন্ত্র ও অস্থিরতা আরও বাড়বে। কেউ যাতে আধিপত্য বিস্তার করতে না পারে তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনি রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনমুখী করতে হবে। তাহলেই চক্রান্তকারীদের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।”

জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে দাবি করে বিএনপির এই প্রবীণ নেতা বলেন, “ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে না পারলে জনগণ তাদের বিদায় করবে।”

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme