back to top

[the_ad id="407"]

চান্দগাঁওয়ে পুলিশের অভিযানে ৪ জুয়ারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা চান্দগাঁও থানা পুলিশ।

শনিবার (৭ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৪টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বাড়ই পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন – মোঃ আবু কাউছার (৩১), মোঃ মামুন (২৩), মোঃ ইসমাইল (৪২) এবং মোঃ ফয়সাল (৩২)। তাদের বাড়ি চান্দগাঁও থানার বিভিন্ন এলাকায়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ অভিযান চালিয়ে নগদ তিন হাজার ২০০ টাকাসহ ১০৪টি জুয়া খেলার তাস জব্দ করা হয়। একইসাথে জুয়া খেলার অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme