চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রায় ৭০ লাখ টাকার স্বর্ণসহ দুবাই থেকে আসা দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি পৌনে ৯টার দিকে BG148 ফ্লাইটে ওই যাত্রীরা অবৈধভাবে স্বর্ণ নিয়ে বিমানবন্দরে এলে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, শনিবার সকাল পৌনে ৯টার দিকে BG148 ফ্লাইটে ওই যাত্রীরা অবৈধভাবে স্বর্ণ নিয়ে বিমানবন্দরে এলে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ মূল্যের ২২ ক্যারেট স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন – চট্টগ্রাম রাউজান এলাকার মোহাম্মদ রায়হান এবং ঢাকা মিরপুর এলাকার অভিনেত্রী অনামিকা জুথী।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
