back to top

[the_ad id="407"]

সীতাকুন্ডে আগুনে পুড়লো ৬ বসতঘর

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নে আগুনে পুড়ে ছাই হলো ৬টি পরিবারের ৬ বসতঘর। এতে আনুমানিক ১৮ থেকে ২০ লাখ টাকা ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী পরিবারগুলো।

শনিবার (৭ নভেম্বর ) সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে ইউনিয়নের লালানগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায় , শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে ২নং বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের ইমান আলী মৌলভী বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের মিলিহান শিখায় মুহূর্তে মধ্যে ৬ টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন অন্যদিকে ছড়িয়ে পড়ার আগেই অন্তত দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নুরুল আলম দুলাল বলেন, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন অন্যদিকে ছড়িয়ে পড়ার আগেই প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme