back to top

[the_ad id="407"]

প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউর ২৭ রাষ্ট্রদূতের বৈঠক শুরু

ডেস্ক রিপোর্ট

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার।

বৈঠকে বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, সংখ্যালঘু ইস্যু, রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হবে বলে জানা গেছে।

এছাড়া আলোচনায় বাংলাদেশের জাতীয় নির্বাচন ইস্যুর পাশাপাশি গণতন্ত্র ও অর্থপাচার বিষয়গুলো উঠে আসবে। বিশেষ করে ফ‍্যাক্ট ফাইন্ডিং মিশনের অগ্রগতি, জিএসপি সুবিধা নিশ্চিত ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হবে।

বাংলাদেশের চলমান সংকট নিরসনে বিনিয়োগ বৃদ্ধিতে প্রধান উপদেষ্টা আহ্বান জানাতে পারেন প্রতিনিধি দলকে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme