back to top

[the_ad id="407"]

পোশাক শ্রমিকদের বেতন ৯ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট

পোশাক শ্রমিকদের জন্য শতকরা ৯ ভাগ বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বছর আগের নিয়ম অনুযায়ী প্রতি বছর ৫ শতাংশ ইনক্রিমেন্টের সঙ্গে নিম্নতম মজুরির ৪ শতাংশ যুক্ত করা হলো। ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে যোগ হবে এই ইনক্রিমেন্ট।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে শ্রমিকদের বেতন বৃদ্ধির খবর জানান শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বেতন-ভাতা নিয়ে গার্মেন্টসে যে অস্থিরতা ছিল তা আর থাকবে না।

উপদেষ্টা বলেন, পোশাক খাত নিয়ে দেশে-বিদেশে নানান ষড়যন্ত্র চলছে। সেগুলো পাশ কাটিয়ে অন্তর্বর্তী সরকার এই খাতকে এগিয়ে নিচ্ছে। সরকারের এই সিদ্ধান্তে মালিক-শ্রমিকরা একমত বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme