চট্টগ্রামের পটিয়া উপজেলার ইন্দ্রপুল ও চরকানাই থেকে পৃথক দুটি লাশ উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের ইন্দ্রপুল এলাকা থেকে আনুুমানিক ৬০ বছরের একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে পটিয়া থানা পুলিশ।
অপরদিকে, পটিয়া হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকনাই গ্রামের ৬নং ওয়ার্ডে মমতা ডেইরি ফার্মের পিছনে বেঁড়িবাধের সুইস গেটের পানিতে বদিউল আলম (৫৫) নামে অপর একজন ব্যক্তির লাশ পাওয়া গেছে।
বদিউল আলম (৫৫) হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত অলি আহমদের পুত্র। বদিউল আলম গত রবিবার বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
লাশ দুটির ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর।
