back to top

[the_ad id="407"]

তৃতীয়বারের অভিযানে বাবুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

দুইবার ব্যর্থ হয়ে তৃতীয়বারের অভিযানে পুলিশের হাতে ধরা পড়েছে আলোচিত বাবুল হত্যা মামলার প্রধান আসামি নুর আলম সুমন (৩৮)। সোমবার (৯ ডিসেম্বর) ভোর রাতে খাগড়াছড়ি সদর থানাধীন খাগড়াছড়ি পৌরসভাস্থ উত্তর গঞ্জপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সিএমপি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি সুমন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন সৈয়দপাড়া এলাকার বাসিন্দা।

সিএমপি সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর সকালে আসামি সুমন ভিকটিম বাবুলের দোকানের সামনে এসে দোকানের কর্মচারীদের নিকট থেকে ৩টি মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে নেয়। এতে ভিকটিম তার কর্মচারীর মোবাইল ফোনগুলো ফিরে দিতে বললে আসামি সুমনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ভিকটিমকে দেখে নিবে বলে হুমকি প্রদান করে চলে যায়। ওই দিন দুপুরে বায়েজিদ বোস্তামী থানাধীন আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের পাশে জলদার পুল এলাকাস্থ তৈয়বের স্ক্র্যাপের দোকানের সামনে আসামি সুমন রাস্তার উপর ভিকটিম বাবুলকে একা পেয়ে হাতে থাকা ধারালো ছোরা দিয়ে হত্যার উদ্দেশ্যে পেটের মাঝখানে আঘাত করে গুরুতর রক্তাক্ত কাটা-জখম করে। স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে হাসপাতালে ভর্তি করেন।

পরে গত ১৭ সেপ্টেম্বর সকারে ৬.৪০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ভিকটিম সুমন। এ বিষয়ে ঐদিন নিহত বাবুলের ছেলে মোঃ জিসান বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন পুলিশের এডিসি (পিআর) কাজী মোঃ তারেক আজিজ জানান, সুমনের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে বায়েজিদ বোস্তামী থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme