back to top

[the_ad id="407"]

আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরুমচড়া ও জুঁইদন্ডী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের মোবাইল কোট অভিযান পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বুরুমচড়া ইউনিয়নের মোহাম্মদ আবছারকে ৫০ হাজার টাকা ও জুঁইদন্ডী ইউনিয়নের আব্দুল কুদ্দুসকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হুছাইন মুহাম্মদ জানান, ইজারা ব্যতীত কেউ যাতে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে সে ব্যাপারে প্রশাসন সতর্ক রয়েছে। জনস্বার্থে এ ধরণের মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।

আনোয়ারা থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme