back to top

[the_ad id="407"]

বিনা পাসে সুন্দরবনে প্রবেশ, ৪৩ জেলেকে জরিমানা

ডেস্ক রিপোর্ট

বিনা পাসে সুন্দরবনে প্রবেশের অভিযোগে আটক ৪৩ জেলেকে তিন লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে বন বিভাগ।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো.মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য ঘোষিত হলদেবুনিয়া, নটাবেকী ও পুষ্পকাটি এলাকা থেকে ৪৩ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০টি নৌকা ও মাছ ধরার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ বিষয়ে মো. মশিউর রহমান বলেন, ‘‘সুন্দরবনে অপরাধ কর্মে সম্পৃক্ত না হওয়ার মুচলেকা নিয়ে এবং বন আইনে তিন লাখ ১০ হাজার টাকা জরিমানা করে আটক জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে।’’

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme