back to top

[the_ad id="407"]

‘দেশে গত সাড়ে পনেরো বছরে গ্যাস খনন করা হয়নি’

ডেস্ক রিপোর্ট

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘দেশে গত সাড়ে পনেরো বছরে গ্যাস খনন করা হয়নি। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। বর্তমানে ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে।’

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

এ সময় শিল্প উপদেষ্টা সার উৎপাদন আগামীতে বাড়বে জানিয়ে বলেন, ‘দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যে আছে। গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে। তবে লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতাও রয়েছে।’

এ সময় শিল্পসচিব জাকিয়া সুলতানাসহ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল হান্নানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme