চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ স্কুল মাঠ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে
হাটহাজারী মডেল থানা পুলিশ ।
বুধবার (১২ ডিসেম্বর) সকালের দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে উল্লেখিত স্থানে আনুমানিক ২৮ বছরের এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন জানান, লাশটির এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানানো হবে।
