back to top

[the_ad id="407"]

হাটহাজারীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নে সিএনজিচালিত অটোরিকশা ও পিকাআপের মুখোমুখি সংঘর্ষে শাহাদাৎ হোসেন (৪২) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিকাল চারটার দিকে ইউনিয়নের মুহুরীহাট বটতল নামক স্থানে হাটহাজারী- নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী আহত হয়।

নিহত শাহাদাৎ হোসেন হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের হারুন চেয়ারম্যান বাড়ির মৃত আজিজুল হক চৌধুরীর পুত্র। তিনি দুই কন্যা সন্তানের পিতা ছিলেন।

জানা যায়, বুধবার বিকালের দিকে নাজিরহাটমুখী একটি পিকাআপ (চট্টমেট্টো থ- ৫১-০৮৪১) উল্লেখিত স্থানে নগরমুখী সিএনজির (চট্টগ্রাম থ- ১২-১৩৯৭) সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয় অটোরিকশা চালক শাহাদাৎ। পরে আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবু কাওসার মাহমুদ হোসেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme