back to top

[the_ad id="407"]

লুটপাটের অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেতা কিং আলী কারাগারে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে কোটি টাকা চাঁদা না পেয়ে বসতঘরে গিয়ে ভাঙচুর, লুটপাটের অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেতা মামুন আলী ওরফে কিং আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রবিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১১ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে কিং আলীর ভাই লোকমান আলীর (৩৫) বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে আদালত।

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী বিপ্লব কুমার ঘোষ বলেন, কিং আলী এবং তার ভাই লোকমান আলীর বিরুদ্ধে দখলচেষ্টা, মালামাল লুট, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ এনে বন্দর থানায় ১৮ আগস্টে একটি সিআর মামলা করেন বাদী মোহাম্মদ মহিউদ্দিন। আজ রবিবার আদালত কিং আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, বহিষ্কৃত বিএনপি এই নেতার নামে রয়েছে একাধিক মামলা। গত নভেম্বর মাসে পাহাড়তলী থানায় এন মোহাম্মদ ট্রেডিংয়ে হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মামুন আলীকে (কিং আলী) বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme