back to top

[the_ad id="407"]

চান্দগাঁওয়ে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

রবিবার (১৫ ডিসেম্বর) ভোরে চাদঁপুর জেলার শাহরাস্তি থানায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

গ্রেপ্তারকৃত অপহরণকারী হলো- চাদঁপুর জেলার শাহরাস্তি দফাদার বাড়ি এলাকার বর্তমানে নগরীর কোতোয়ালি থানাধীন ল্যাবরেটরী স্কুলের সামনে বসবাসরত আব্দুস সাত্তার ছেলে মাহমুদুল ইসলাম মিরাজ (২০)।

অপহৃত শিশু ফেনী জেলার সোনাগাজী এলাকার বর্তমানে নগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদার পাড়া এলাকার মোহাম্মদ দেলওয়ার হোসেনের ছেলে ছিদরাতুল মুনতাহা (১৪)।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme