ঢাকার কেরাণীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা ডাকাতরা জিম্মি করে রেখেছে। ভেতরের অবস্থা কী, তা এখনো স্পষ্ট নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাংকের বাইরে অবস্থান নিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, “আজ বিকেলে খবর আসে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা ডাকাতের হাতে জিম্মি হয়েছে। এখনও ভেতরে ডাকাত আছে, আমরা বাইরে আছি। ভেতরে ঢুকে ডাকাতরা ব্যাংকের সব প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেয়। আমরা আলোচনা করার চেষ্টা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র আছে বলে জানা গেছে।”
রূপালী ব্যাংকের ওই শাখার চারপাশ ঘিরে রেখেছে র্যাব, পুলিশ ও ডিবি। উদ্ধার অভিযানে র্যাব ও পুলিশের সাথে সেনাসদস্যরাও যোগ দিয়েছে।
