ঢাকার কেরাণীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা জিম্মি করা ডাকাতরা যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে । ব্যাংকের ওই শাখা থেকে আত্মসমর্পণের পর তাদের নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, “আজ বিকেলে খবর আসে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা ডাকাতের হাতে জিম্মি হয়েছে। এখনও ভেতরে ডাকাত আছে, আমরা বাইরে আছি। ভেতরে ঢুকে ডাকাতরা ব্যাংকের সব প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেয়। আমরা আলোচনা করার চেষ্টা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র আছে বলে জানা গেছে।”
পরে সেখানে সেনাবাহিনী অবস্থান নেয়। বিকেল সাড়ে ৫টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তিন ডাকাত।
