back to top

[the_ad id="407"]

সেন্টমার্টিন থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তরের সমুদ্র সৈকত থেকে হাত-পা বাঁধা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, “জোয়ারের সময় সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকত এলাকা সংলগ্ন সাগরে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় সেটি উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তার হাত-পা পেছন থেকে বাঁধা ছিল। পরনে ছিল জিন্স প্যান্ট ও ফুলহাতা শীতের সোয়েটার। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন দেখা গেছে। লাশটি ফুলে-ফেঁপে পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং শরীরের চামড়া খসে গেছে। কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, অন্তত ৪-৫ দিন আগে তাকে হত্যা করে লাশ সাগরে ফেলে দেওয়া হয়েছে।”

এ বিষয়ে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন বলেন, “খবর পেয়ে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সমুদ্র সৈকতের পয়েন্ট থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহের পরিচয় সনাক্ত করা যায়নি। এ ঘটনার সম্পর্কে জানার জন্য তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।”

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme