বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৯ শে ডিসেম্বর মির্জাপুরের ১ থেকে ৯ নং ওয়ার্ড পর্যন্ত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার শাকিলা ফারজানার নেতৃত্বে এসব লিফলেট বিতরণ ও পথসভা করা হয়।
মির্জাপুর ইউনিয়ন বিএনপি’র প্রতিনিধি মোঃ নুরুল করিমের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার শাকিলা ফারজানা। আমি আপনাদের সবার প্রিয় সাবেক বিএনপির হুইপ ও হাটহাজারী আসন থেকে বার বার নির্বাচিত সাবেক সাংসদ প্রয়াত জননন্দিত নেতা আলহাজ্ব সৈয়দ ওয়াহিদুল আলমের জ্যৈষ্ঠ কন্যা। আমার বাবাকে আপনারা যেভাবে ভালোবেসেছেন,পাশে ছিলেন, আশা রাখি আমাকেও সেভাবে ভালোবাসবেন, পাশে থাকবেন। নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আমি স্বৈরাচারী সরকারের আমলে বিনা দোষে মামলা খেয়েছি, জেল কেটেছি, দেশান্তরিত হয়েছি। আমার অপরাধ আমার একটাই অপরাধ বাবার পথ ধরে বিএনপির রাজনীতিতে সরব ছিলাম। এখন সুযোগ এসেছে আপনাদের সেবা করার। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা এসব কথা বলেন তিনি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন।লিফলেট বিতরণ ও পথসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের যুগ্ম সম্পাদক নুরুল আবছার আনসারী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা এম.জি কিবরিয়া, মির্জাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক আবু তালেব মেম্বার, শফি তালুকদার লোকসান, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, সৈয়দ রঞ্জুম ইসলাম বাবুল, মোঃ সেলিম, জহুরুল আলম, যীশু বড়ুয়া, সৈয়দ খোরশেদ আলম, আলী আকবর, মহিলা দল নেত্রী লাকি আক্তার, যুবদলের আরফাত, জসিম, রাশেদ, নাসির, আনোয়ার, স্বেচ্ছাসেবক দলের জাহেদসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ।
