back to top

[the_ad id="407"]

সুপ্রিম কোর্টে উপদেষ্টা হাসান আরিফের জানাজা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফের জানাজা সুপ্রিম কোর্টে সম্পন্ন হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে এ জানাজা সম্পন্ন হয়।

জানাজায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন, জ্যেষ্ঠ আইনজীবী অংশ নেন।

জানাজায় স্মৃতিচারণ করেন এ এফ হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ ও তার জুনিয়র অ্যাডভোকেট আশিক আল জলিল।

জানাজা অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এ মাহবুব উদ্দিন খোকন।

উপদেষ্টা হাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হলে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টার সময় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। এদিন বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme