back to top

[the_ad id="407"]

‘জুলাই বিপ্লবের মাধ্যমে আজ দেশের মানুষ মন খুলে কথা বলছে’

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা নিগৃহীত ছিলাম। কোথাও মন খুলে কথা বলতে পারতাম না। জুলাই বিপ্লবের মাধ্যমে আজ দেশের মানুষ মন খুলে কথা বলছে।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে সমারম্ভ বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লব না হলে আমরা আরেকটা সিকিম হয়ে যেতাম। দেশে যে পরিস্থিতি চলছিল, তখন ঘরে বসে থাকার অবস্থা ছিল না। রাজপথে আমরাও ছাত্রদের পাশে ছিলাম। জুলাই বিপ্লব না হলে আমি আজ এখানে দাঁড়িয়ে দুটি কথা বলতে পারতাম না। সেজন্য জুলাই বিপ্লবে যারা শাহাদাতবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের গবেষণায় গুরুত্ব দিতে হবে। এ বিশ্ববিদ্যালয় গবেষণার একটি অন্যতম প্লাটফর্ম। এখানে গবেষণার অনেক সুযোগ রয়েছে। আমি আশা করবো, আমাদের শিক্ষার্থীরা এ সুযোগ কাজে লাগাবে। জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে তোমাদের এগিয়ে যেতে হবে। তোমরাই পেরেছো নিজেদের রক্ত দিয়ে দেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিতে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme