back to top

[the_ad id="407"]

বোয়ালখালীতে ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বোয়ালখালীতে ১৫১টি ইয়াবা ট্যাবলেটসহ মো. রিফাত (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার পোপাদিয়া ৬ নম্বর ওয়ার্ডের গাবতল মোড় থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

আটককৃত রিফাত পোপাদিয়া সৈয়দপুর গ্রামের ফটিক চাঁদের বাড়ির এখলাজুর রহমানের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, শনিবার রাতে উপজেলার পোপাদিয়া ৬ নম্বর ওয়ার্ডের গাবতল মোড় থেকে মো. রিফাত (২৫) কে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ১৫ দশমিক ১ গ্রাম ওজনের ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে রিফাতসহ দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত রিফাতকে রোববার (২৯ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme