back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে কোতোয়ালি থানার সাবেক ‘ওসি’ নেজামকে লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিনকে মারধর করা হয়েছে। তাকে কলার ধরে টেনেহিঁচড়ে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

গত সোমবার (৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এলাকায় এ ঘটনা ঘটে।

নীল শার্ট পরিহিত ছিলেন ওসি নেজাম। তাকে কলার ধরে টেনেহিঁচড়ে গলা টিপে ধরতে দেখা যায়। সেখানে আরও কয়েকজন যুবককে দেখা যায়।এ সময় একজন বলতে থাকে এই সেই ওসি নেজাম, যে জনতার মেয়র আমাদেরকে ১৫ বছর কষ্ট দিয়েছে। আজকে তাকে আমরা ধরেছি। পাঁচলাইশ থানার সামনে আমাদের দলীয় লোকজনকে জড়ো হওয়ার অনুরোধ জানাচ্ছি।

ওসি নেজাম বারবার অনুরোধ করতে থাকেন, সবার সামনে তাকে যেন লাঞ্ছিত না করা হয়।পরে পুলিশ হেফাজতে নেয়া হয় ওসি নেজামকে।

পুলিশ বলেছে, ওসি নেজাম উদ্দিন পাঁচলাইশ এলাকার একটি স্কুল থেকে তার ছেলেকে আনার সময় এ ঘটনা ঘটে।সাথে তার বাচ্চাও ছিল।

এ বিষয়ে জানতে ওসি নেজাম উদ্দিনের মুঠোফোন একাধিকবার কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি।

পাঁচলাইশ থানার পরিদর্শক তদন্ত সাজ্জাদ হোসেন জানান, ‘স্যারকে আমরা হেফাজতে নিয়েছি। ঘটনা মাত্র ঘটলো।তদন্তের পরে বিস্তারিত জানানো যাবে।’

উল্লেখ্যঃওসি নেজাম উদ্দিন কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট ও সবশেষ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme