চট্টগ্রামের হাটহাজারীতে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি এসএম সোহেল (৩৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
সোমবার (০৬ জানুয়ারি) হাটহাজারী পৌরসভার হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে র্যাব-৭ কর্তৃপক্ষ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানার সিআর মামলা নং-২০০/২২, ধারা- এনআই এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি এসএম সোহেল হাটহাজারীর উল্লেখিত স্থানে অবস্থান করছে জেনে র্যাব-৭ এর একটি আভিযানিক দল গতকাল সোমবার বিকাল পাঁচটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামি এসএম সোহেল প্রকাশ এইচএম সোহেল হাটাহাজারী উপজেলার পশ্চিম আলমপুর এলাকার সামছুল হুদা প্রকাশ নুরুল হুদার পুত্র। তিনি তিন মাসের বিনাশ্রম করাদণ্ড এবং দুই লক্ষ বিশ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিল।
